শ্মশান

শ্মশান [ śmaśāna ] বি. শবদাহের স্হান, মশান।

[সং. শ্মন্ + শান]।

শ্মশানকালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি।

শ্মশানচারী (-রিন্), শ্মশানবাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী।

☐ বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত।

শ্মশানচারিণী, শ্মশানবাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী।

☐ বি. কালিকাদেবী।

শ্মশানপুরী, শ্মশানভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান।

শ্মশানবন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়।

শ্মশানবৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...