মটকা

মটকা1 [ maṭakā1 ] বি.
1 মোটা তরসবস্ত্রবিশেষ (মটকার চাদর);
2 কাঁচা ঘরের চালের শীর্ষদেশ;
3 কপাট নিদ্রা, নিদ্রার ভান (মটকা মেরে পড়ে থাকা);
4 মাটির বড়ো জালা (চালের মটকা)।

[দেশি]।

মটকা মারা ক্রি. বি.
1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা;
2 ঘুমের ভান করে শুয়ে থাকা।

মটকা2 [ maṭakā2 ] ক্রি. মটকানো, দুমড়ানো (গাছের ডাল মটকায়, আঙ্গুল মটকায়)।

[ধ্বন্যা.]

মটকানো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)।

☐ বিণ. বি. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...