মন্দ

মন্দ [ manda ] বিণ.
1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি);
2 ধীর (মন্দগতি);
3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়);
4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস);
5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক);
6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য);
7 কটু, কর্কশ (মন্দ বাক্য);
8 ক্ষীণ, দুর্বল;
9 অসুস্হ (শরীর মন্দ)।

[সং. √ মন্দ + অ]।

বি. মন্দতা, মন্দত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)।

মন্দগতি বি. ধীর গতি।

☐ বিণ. ধীরগতিসম্পন্ন।

মন্দগামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন।

স্ত্রী. মন্দগামিনী।

মন্দবুদ্ধি বিণ.
1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্;
2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন।

মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা।

☐ বি. খারাপ অদৃষ্ট।

স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।

মন্দমতি বিণ. দুর্মতি, দুষ্ট।

মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...