মসী

মসি, মসী [ masi, masī ] বি.
1 লেখবার কালি (মসিজীবি);
2 মাকড়সার ঝুল;
3 কলঙ্ক (‘পূর্ণ শশী মাখে মসি’: রবীন্দ্র)।

[সং. √ মস্ + ই, ঈ]।

মসিকৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)।

মসিজীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি।

মসিনিন্দিত, মসিলাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো।

মসিময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ।

মসিযুদ্ধ বি. লিখিত তর্ক বিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post