মাছ

মাছ [ mācha ] বি. জলে বিচরণকারী এবং জলে সাঁতার কাটার উপযোগী পাখনাযুক্ত শীতল রক্তের মেরুদণ্ডী প্রাণী, মত্স্য।

[পা. মচ্ছ < সং. মত্স্য]।

মাছভাজা বি. খাওয়ার জন্য তেল ইত্যাদি শুকনো করে রাঁধা মাছ।

মাছরাঙা বি. মত্স্যভুক পাখিবিশেষ, মত্স্যরঙ্গ।

মাছুয়া, মেছুয়া, মেছো বিণ.
1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার);
2 মত্স্যভুক, মাছ খায় এমন।

☐ বি. মত্স্যজীবী জেলে।

স্ত্রী. মেছুনি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post