মাস

মাস1 [ māsa1 ] বি. মাংস -র কথ্য রূপ (হাড়মাস কালি করা)।

মাস2 [ māsa2 ] বি. বত্সরের ১২ ভাগের একভাগ, স্হূল হিসাবে ৩০ দিন।

[সং. √মস্ +অ]।

মাসওয়ারি বিণ. মাসিক।

মাসকাবার বি. মাসের শেষ বা শেষদিন।

মাসকাবারি বিণ.
1 মাসের শেষে করণীয় বা প্রয়োজনীয় (মাসকাবারি বাজার);
2 একমাসের উপযুক্ত।

☐ বি. মাসিক বরাদ্দ।

মাসমাহিনা, (কথ্য) মাইনে বি. মাসিক বেতন।

মাসহারা, মাসোহারা বি. (ভরণপোষণের জন্য বা অন্য কারণে খরচের জন্য) প্রতি মাসে প্রদেয় বৃত্তি বা ভাতা।

[আ. মুশাহারা অথবা সং. মাসহার + বাং. আ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...