মিষ্টি

মিষ্ট [ miṣṭa ] (কথ্য) মিষ্টি বিণ.
1 শর্করা বা মধুর মতো স্বাদযুক্ত (মিষ্টি দই, মিষ্টান্ন);
2 সুমধুর (মিষ্টি সুর, মিষ্টি গলা);
3 প্রীতিপদ (মিষ্টি ব্যবহার)।

☐ বি. মিঠাই, মিষ্টান্ন।

[সং. √ মিষ্ + ত]।

বি. মিষ্টতা, মিষ্টত্ব।

মিষ্টিমুখ বি.
1 যত্সামান্য মিষ্টান্নভোজন (একটু মিষ্টিমুখ করে যান);
2 মধুর বা কোমল বা নম্র ভাষা (মিষ্টিমুখ বলা)

মিষ্টান্ন বি.
1 মিঠাই; চিনি গুড় ইত্যাদি শর্করা দিয়ে প্রস্তুত খাবার;
2 পায়েস।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...