ভার

ভার [ bhāra ] বি.
1 ওজন (লঘুভার);
2 বোঝা, মোট (ভারবাহী);
3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার);
4 দায়িত্ব (কাজের ভার);
5 রাশি, সমূহ (কেশভার);
6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)।

☐ বিণ.
1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার);
2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা);
3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা);
4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার);
6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)।

[সং. √ ভৃ + অ]।

ভারকেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু।

ভারপ্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)।

ভারবাহ, ভারবাহক, ভারবাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)।

ভারযষ্টি বি. বাঁক।

ভারসহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন।

ভারসাম্য বি.
1 বিভিন্ন দিকের ওজনের সমতা;
2 মানসিক স্হৈর্য বা অবিচলতা;
3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power.

ভারহীন বিণ. হালকা।

ভারাক্রান্ত বিণ.
1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন);
2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)।

ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...