ভাষা

ভাষা [ bhāṣā ] বি.
1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে;
2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা);
3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা);
4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা);
5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়);
6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা (‘প্রেমদাস রচিল ভাষায়’)

[সং. √ ভাষ্ + অ + আ]।

ভাষাজ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য।

ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics.

ভাষাতাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)।

☐ বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist.

ভাষাতীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়।

ভাষান্তর বি.
1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ;
2 অন্য ভাষা।

ভাষান্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)।

ভাষাবিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ।

ভাষাভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...