ভোগা

ভোগা1 [ bhōgā1 ] (আশা.) বি. ফাঁকি, প্রতারণা, ধোঁকা (ভোগা দিয়ে টাকা নিয়ে চলে গেল)।

[দেশি. -তু. হি. ভগল্]।

ভুগা, ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি.
1 দুঃখকষ্ট সহ্য করা;
2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)।

[বাং. √ ভুগা]।

ভোগানো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)।

ভোগান্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post