বন্দি

বন্দি, বন্দী [ bandi, bandī ] বি.
1 অবরুদ্ধ ব্যক্তি (‘বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী মোর ভগবান কাঁদে’: প্রেমেন্দ্র);
2 কয়েদি (জেলের বন্দিরা)।

☐ বিণ. আটক, অবরুদ্ধ (জলবন্দি, বাক্সবন্দি)।

[ফা. বন্দী তু. সং. বন্দিন্]।

স্ত্রী. বি. বিণ. বন্দিনি।

বন্দিদশা বি. বন্দি অবস্হা।

বন্দিপাল বি. কারাধ্যক্ষ, jail superintendent (স. প.)।

বন্দিশালা বি. কারাগার, জেলখানা।

বন্দী [ bandī ] (-ন্দিন্) বি. (প্রধানত রাজারাজড়াদের) বন্দনাগায়ক (‘বন্দীরা ধরে সন্ধ্যার তান’: রবীন্দ্র)।

☐ বিণ. বন্দনাকারী।

[সং. √ বন্দ্ + ইন্]।

স্ত্রী. বি. বিণ. বন্দিনী

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post