বর্ষণ

বর্ষণ [ barṣaṇa ] বি.
1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ);
2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ);
3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া।

[সং. √ বৃষ্ + অন]।

বর্ষণমন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর (‘বর্ষণমন্দ্রিত অন্ধকারে’: রবীন্দ্র)।

বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...