বাহুল্য

বাহুল্য [ bāhulya ] বি.
1 আধিক্য, প্রয়োজন বা পরিমিতির তুলনায় বেশি হওয়া, বহুলতা, আতিশয্য, প্রাচুর্য, বহূলতা, বহূলত্ব, বহুলাংশ, বেশির ভাগ, অনেকাংশ। (বলা বাহুল্য; মেদবাহুল্য);
2 বাড়াবাড়ি, অপ্রয়োজনীয় আধিক্য (ব্যয়বাহুল্য)।

[সং. বহুল + য]।

ক্রি-বিণ. বহুলাংশে।

বাহুল্যবর্জন বি. আতিশয্য বা বাড়াবাড়ি এড়িয়ে চলা।

বাহুল্যবর্জিত বিণ. আতিশয্য বা বাড়াবাড়ি বর্জন করা হয়েছে এমন, অনাড়ম্বর।

বাহুল্যহীন বিণ. অনাড়ম্বর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...