বায়না

বায়না1 [ bāẏanā1 ] বি.
1 আবদার, কোনোকিছুর জন্য অবিরত দাবি বা প্রার্থনা (ছেলেটা ঘুড়ির জন্য বায়না ধরেছে);
2 ছল, ছুতো, বাহানা, ওজর (আজ আমি তোমার কোনো বায়নাই শুনব না)।

[ফা. বাহানা]।

বায়না2 [ bāẏanā2 ] বি.
1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন;
2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)।

[আ. বয়্ + ফা. আনা]।

বায়নাপত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...