বারো

বারো, (বর্জি.) বার [ bārō, (barji.) bāra ] বি. বিণ. ১২ সংখ্যা বা সংখ্যক, দ্বাদশ।

[হি. বারহ্]।

বারোই বি. মাসের দ্বাদশ তারিখ।

☐ বিণ. দ্বাদশ তারিখের (বারোই ফাল্গুন)।

বারোদুয়ারি বিণ. বারোটি দরজাযুক্ত।

বারোটা বাজা, বারো বাজা ক্রি. বি. (আল. কৌতু.)
1 উচ্ছন্নে যাওয়া;
2 বিকল হওয়া, বিগড়ে যাওয়া।

বারোভুঁইয়া, বারোভুঞা — ভুঁইয়া দ্র।

বারোভূত বি. (আল.) নানা বা বহু অবাঞ্ছিত লোক (বারোভূতে লুটেপুটে খাচ্ছে)।

বারো মাস বি. ক্রি-বিণ. এক বছর; এক বছর ধরে; সর্বদা।

বারো মাস ত্রিশ দিন — সর্বদা।

বারো মাসে তেরো পার্বণ — বছরের বারো মাসে অনুষ্ঠেয় নানান ধর্মীয় ও সামাজিক উত্সব; সারা বছর জুড়ে পালাপার্বণের আধিক্য।

বারোমাস্যা, বারোমাসি বি. বত্সরের বারো মাসে এবং সব ঋতুতে মানুষের সুখ দুঃখের কাহিনি বা কাহিনিসংবলিত কবিতা।

বারো-মেসে বিণ. বছরের সবসময়ই ঘটে বা হয় এমন।

বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি — আসল ব্যাপারের চেয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...