বাল

বাল [ bāla ] বি.
1 বালক;
2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)।

[সং. √ বল্ + অ]।

স্ত্রী. বালা।

বালকাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড।

বালক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা।

বালখিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার।

বালগোপাল বি. বালক শ্রীকৃষ্ণ।

বালচর্যা বি. শিশুপালন।

বালচাপল্য বি. শিশুসুলভ চপলতা।

বালবাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে।

[হি. বাল < সং. বাল + বাচ্চা]।

বালবিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী।

বালবৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা।

বালভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ।

বালভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য।

বালশশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ।

বালসুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত।

বালসূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...