বাসর

বাসর1 [ bāsara1 ] বি.
1 বরকন্যার বিবাহরজনী যাপন (বাসর জাগা);
2 বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।

[সং. বাসগৃহ]।

বাসরঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।

বাসরজাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি।

বাসর2 [ bāsara2 ] বি.
1 দিবস, দিন (জন্মবাসর);
2 বার (রবিবাসর)।

[সং. √ বস্ + ণিচ্ + অর]।

বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post