বিচার

বিচার [ bicāra ] বি.
1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম);
2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়;
3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি;
4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায় অন্যায় প্রভৃতি নিরূপণ;
5 রায় (আদালতের বিচার);
6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)।

[সং. বি + √ চর্ + অ]।

বিচারক, বিচারকর্তা (-র্তৃ), বিচারপতি বি. যিনি বিচার করেন; জজ।

বিচারক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ।

বিচারণ, বিচারণা বি.
1 বিচারকার্য;
2 বিবেচনা।

বিচারণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)।

বিচারফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত।

বিচারবিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার।

বিচারবিহীন, বিচারশূন্য বিণ.
1 ন্যায়বিচার-রহিত;
2 অবিবেচক।

বিচারবুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা।

বিচারব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন।

বিচারসাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য।

বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা (‘বিচারিল মনে’)।

বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য।

বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ।

বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত।

বিচারী (-রিন্) বিণ. বিচারকারী।

বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...