বিদায়

বিদায়1 [ bidāẏa1 ] (বর্ত. বিরল) বি.
1 দান;
2 বিসর্জন।

[আ. বিদাঅ]।

বিদায়2 [ bidāẏa2 ] বি.
1 দূরীকরণ (আপদ বিদায়);
2 চলে যাওয়ার বা স্হানত্যাগ করার অনুমতি (বিদায় চাওয়া);
3 প্রস্হান (‘তার বিদায়বেলার মালাখানি’: রবীন্দ্র);
4 বিচ্ছেদ (চিরবিদায়);
5 কর্ম বা বৃত্তি থেকে অবসর (চাকরি থেকে বিদায় গ্রহণ);
6 কার্যান্তে বা বিদায়কালে প্রদত্ত দক্ষিণা বা প্রণামিস্বরূপ প্রদত্ত অর্থাদি (ব্রাহ্মণবিদায়, কাঙালিবিদায়)।

☐ বিণ. প্রস্হিত (বিদায় হওয়া)।

বিদায়কালীন বিণ. বিদায় বা প্রস্হানের সময়ের।

বিদায়সম্ভাষণ বি. প্রস্হানকালীন আলাপ ও নমস্কার বিনিময়াদি।

বিদায়ী (-য়িন্) বিণ. বিদায় গ্রহণ করছে এমন (বিদায়ী সম্পাদক)।

☐ বি. বিদায়কালে প্রদত্ত অর্থ ও উপহারাদি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...