বিনাশ

বিনাশ [ bināśa ] বি.
1 ধ্বংস, লোপ;
2 উচ্ছেদ;
3 মৃত্যু বা নিধন (শত্রুবিনাশ);
4 ক্ষয় (ঐশ্বর্যবিনাশ, ধনবিনাশ)।

[সং. বি + √ নশ্ + অ]।

বিনাশক বিণ. বিনাশকারী।

বিনাশন বি. বিনাশ করা।

☐ বিণ. বিনাশকর, বিনাশ করে এমন (বিঘ্নবিনাশন, তিমিরবিনাশন)।

বিনাশধর্মী (-ধর্মিন্) বিণ. বিনাশশীল; বিনাশ করে এমন।

বিনাশশীল বিণ. বিনাশক, বিনাশ করে এমন।

বিনাশিত বিণ. বিনষ্ট বা ধ্বংস বা বিদূরিত করা হয়েছে এমন; নিহত।

বিনাশী (-শিন্) বিণ. বিনাশকারী, বিনাশক; বিনাশলীল।

স্ত্রী. বিনাশিনী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post