বিভাজক

বিভাজক [ bibhājaka ] বিণ.
1 ভাগকারী বা বিভাগকারী;
2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor.

[সং. বি + √ ভাজি + অক]।

স্ত্রী. বিভাজিকা।

বিভাজন বি.
1 ভাগকরণ;
2 অংশ নিরূপণ।

বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন।

বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন।

বিভাজ্য বিণ.
1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়;
2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন।

বিভাজ্যতা বি.
1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা);
2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...