বিলাত

বিলাত1 [ bilāta1 ] বি. অনাদায় (বিলাত বাকি)।

[আ. ফা. বিলায়ত্]।

বিলাত2 [ bilāta2 ] বি. 1 ইংল্যাণ্ড; 2 ইয়োরোপ।

[আ. ফা. বিলায়াত্]।

বিলাতফেরত, বিলাতফেরতা বিণ. ইংল্যাণ্ড বা ইয়োরোপ ঘুরে এসেছে এমন (বিলাতফেরত ডাক্তার)।

বিলাতি, (কথ্য) বিলিতি বিণ. বিলাতে উত্পন্ন বা প্রচলিত; বিলাত থেকে আমদানি হয়ে এদেশে প্রচলিত।

বিলাতিয়ানা বি. বিলাতি চালচলন।

বিলাতি বেগুন বি. টম্যাটো।

বিলাতি মাটি বি. সিমেণ্ট।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...