বীক্ষণ

বীক্ষণ [ bīkṣaṇa ] বি. 1 বিশেষভাবে দর্শন, নিরীক্ষণ (স্নেহবীক্ষণ); 2 যার দ্বারা বিশেষপ্রকার নিরীক্ষণ হয় (দূরবীক্ষণ, অণুবীক্ষণ)।

[সং. বি + √ ঈক্ষ্ + অন]।

বীক্ষণীয় বিণ. বীক্ষণযোগ্য, নিরীক্ষণ করা যায় এমন।

বীক্ষমাণ বিণ. নিরীক্ষণ করছে এমন।

বীক্ষা বি. 1 বীক্ষণ, নিরীক্ষণ; 2 বিশেষ পর্যালোচনা (রবীন্দ্রবীক্ষা, বিশ্ববীক্ষা)।

বিক্ষিত বিণ. বিশেষভাবে দৃষ্ট, নিরীক্ষিত।

বীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...