বুলা

বুলা1 [ bulā1 ] ক্রি. (প্রা. কা.) ভ্রমণ বা বিচরণ করা (‘ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে’: গো. দা.)।

[প্রাকৃ. √ বোল্ল + বাং. আ]।

বুলা2 [ bulā2 ] ক্রি. বুলানো। [বুলা1 দ্র]।

বুলানো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)।

☐ বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...