বৃদ্ধ

বৃদ্ধ [ bṛddha ] বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)।

☐ বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)।

[সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা।

বৃদ্ধত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য।

বৃদ্ধপ্রপিতামহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ।

স্ত্রী. বৃদ্ধপ্রপিতামহী।

বৃদ্ধপ্রমাতামহ বি. প্রমাতামহের পিতা।

স্ত্রী. বৃদ্ধপ্রমাতামহী।

বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...