বেত্র

বেত্র [ bētra ] বি. 1 বেত গাছ (বেত্রকুঞ্জ); 2 বেতের ছড়ি বা চাবুক (বেত্রাঘাত)।

[সং. √ বী + ত্র]।

বেত্রদণ্ড বি. 1 বেতের ছড়ি; 2 বেত্রাঘাতরূপ শাস্তি।

বেত্রধর বিণ. বেত্রদণ্ডধারী।

বেত্রপাণি বিণ. হাতে বেত্রদণ্ড আছে এমন। ☐ বি. বেত্রধারী গুরুমহাশয়।

বেত্রবতী বিণ. (স্ত্রী.) বেত্রদণ্ডধারিণী। ☐ বি. প্রাচীন মালবদেশের নদীবিশেষ।

বেত্রাঘাত বি. বেতের ছড়ি দিয়ে আঘাত।

বেত্রাহত বিণ. বেতের ছড়ির দ্বারা প্রহৃত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...