বেলা

বেলা1 [ bēlā1 ] বি. বেলফুল, মল্লিকা।

[প্রাকৃ. বেল্লি > বাং. বেল + আ]।

বেলা2 [ bēlā2 ] বি.
1 সমুদ্রের তীর;
2 সমুদ্রের জোয়ার-ভাটা;
3 সীমা।
[সং. √ বেল্ + অ + আ]।

বেলাভূমি বি. সমুদ্র বা নদীর তীরদেশ।

বেলা3 [ bēlā3 ] বি.
1 সময় (বেলা বারোটা, সকালবেলা);
2 দিনমান, দিবাভাগ (‘বেলা যে পড়ে এল’: রবীন্দ্র);
3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না);
4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা)
5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি);
6 কাল, বয়স (ছেলেবেলা)।

☐ (বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)।

[সং. √ বেল্ + অ + আ]।

বেলা পড়া ক্রি. বি. বিকাল হয়ে আসা।

বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)।

বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া।

বেলাবেলি ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে।

বেলা4 [ bēlā4 ] ক্রি. বি. বেলুন দিয়ে চাকির উপর চেপে আটা ময়দার পিণ্ড পাতলা করা।

☐ বিণ. উক্ত অর্থে (কালকের বেলা রুটি)।

[সং. √ বেল্ল্ + বাং. আ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...