ব্যাপ্ত

ব্যাপ্ত [ byāpta ] বিণ.
1 বিস্তৃত, প্রসারিত;
2 আচ্ছাদিত;
3 পরিপূর্ণ;
4 বিশাল (ব্যাপ্ত হৃদয়, ব্যাপ্ত আকাশ)।

[সং. বি + √ আপ + ত]।

ব্যাপ্তার্থ বি. প্রসারিত অর্থ বা মানে; যে মানে টেনে করা হয়েছে।

ব্যাপ্তি বি.
1 বিস্তৃতি, প্রসার;
2 আবরণ, আচ্ছাদন;
3 (দর্শ.) ব্যাপ্যের সঙ্গে ব্যাপকের নিত্য সম্বন্ধ, invariable concomitance;
4 আয়তন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...