পর্ণ

পর্ণ [ parṇa ] বি. 1 গাছের পাতা (পর্ণকুটির, পর্ণশয্যা); 2 তাম্বূল, পান; 3 পাখির পালক (সুপর্ণ)।

[সং. √ পৃ + ন]।

পর্ণকার বি. পানব্যবসায়ী বা পানচাষি, বারুইজাতি।

পর্ণকুটিরপর্ণশালা বি. গাছের পাতা দিয়ে ছাওয়া ঘর, কুঁড়েঘর।

পর্ণপুট বি. পাতা দিয়ে তৈরি ঠোঙা।

পর্ণমৃগ বি. 1 বাঁদর;2 কাঠবিড়াল।

পর্ণমোচন বি. 1 গাছের পাতা ঝরা; 2 পাতা ঝরার দিন বা সময়।

পর্ণমোচী ( চিন্) বিণ. পত্রত্যাগী, শীতকালে পাতা ঝরে যায় এমন, deciduous (বি.প.)।

পর্ণসি বি. 1 শাক; 2 জলের মধ্যে ঘর, জলটুঙি।

পর্ণাদ বিণ. ব্রত পালনের জন্য শাকপাতামাত্র খায় এমন।

পর্ণাস বি. তুলসী।

পর্ণাহার বি. শাকপাতা খাওয়া।

পর্ণিক বি. শাকপাতা উত্পাদনকারী ও বিক্রেতা।

পর্ণী (-র্নিন্) বিণ. পত্রযুক্ত (সপ্তপর্ণী)।

☐ বি. বৃক্ষ, গাছ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...