পাংশু

পাংশু [ pāṃśu ] বি. 1 ছাই, পাঁশ; 2 কলঙ্ক, দোষ।

☐ বিণ. 1 ধূসর; 2 ম্লান (পাংশু মুখ)।

[সং. √ পংশ্ + উ]।

পাংশুবর্ণ বি. ধুলোর রং।

☐ বিণ. ধুলোর মতো বর্ণবিশিষ্ট, ধূসর; ফ্যাকাসে।

পাংশুমুখ বিণ. পাংশুবর্ণ মুখবিশিষ্ট; শুকনো মুখযুক্ত; বিবর্ণমুখ।

পাংশুল বিণ. 1 ধূলিপূর্ণ; 2 কলঙ্কযুক্ত, কলঙ্কজনক (কুলপাংশুল)।

☐ বি. শিব।

পাংশুলা বিণ. (স্ত্রী.) 1 ধূলিপূর্ণা; 2 পাপিষ্ঠা, দুশ্চরিত্রা।

☐ বি. 1 রজস্বলা নারী; 2 কুলটা; 3 পৃথিবী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...