পানা

-পানা1 [ -pānā1 ] সদৃশার্থবাচক বাংলা তদ্ধিতপ্রত্যয়বিশেষ (চাঁদপানা মুখ)।

[‘পনা’ প্রত্যয়ের রূপান্তর]।

পানা2 [ pānā2 ] বি. শরবত (বেলের পানা)।

[সং. পানক]।

পানা3 [ pānā3 ] বি. শৈবালজাতীয় জলজ উদ্ভিদবিশেষ (পানাপুকুর, কচুরিপানা)। [সং. পর্ণ]।

পানা4 [ pānā4 ] বি. বিস্তার, প্রস্হ (কাপড়টা পানায় প্রায় এক গজ)।

[ফা. পনহ্]।

পানা5 [ pānā5 ] ক্রি. পানানো।

[প্রাকৃ. √ পণ্হ্অ < সং. প্র + √ স্নু তু. হি. √ পেন্হা]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...