পুকুর

পুকুর [ pukura ] বি. দিঘির চেয়ে ছোটো বদ্ধ জলাশয়বিশেষ, পুষ্করিণী।

[সং. পুষ্করিণী-তু. প্রাকৃ. পুক্খর]।

পুকুরচুরি বি. বিরাট জুয়াচুরি বা অনুরূপ অপকর্ম।

পুকুর ঝালানো বি. ক্রি. পুকুর থেকে পাঁক ও অন্যান্য আবর্জনা তুলে ফেলে নতুন জল আনা।

পুকুর প্রতিষ্ঠা করা ক্রি. বি. পুকুর কেটে শাস্ত্রবিহিতভাবে উত্সর্গ করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...