প্রকাশ

প্রকাশ [ prakāśa ] বি.
1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ);
2 প্রচার (মহিমা প্রকাশ);
3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ);
4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ);
5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ);
6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ);
7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)।

☐ বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)।

[সং. প্র + √ কাশ্ + অ]।

প্রকাশক বিণ. প্রকাশকারী।

☐ বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher.

স্ত্রী. প্রকাশিকা।

প্রকাশন, প্রকাশনা বি. পুস্তকাদি প্রকাশিত করা।

প্রকাশনীয় বিণ. প্রকাশের যোগ্য।

প্রকাশমান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত।

প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন।

প্রকাশ্য বিণ.
1 প্রকাশযোগ্য;
2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য);
3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা);
4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)।

প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে।

প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...