প্লব

প্লব [ plaba ] বি. 1 লাফ; 2 সাঁতার; 3 জলে ভাসা; 4 ব্যাং; 5 ভেলা।

[সং. √ প্লু + অ]।

প্লবগ বি. 1 ব্যাং; 2 বানর।

প্লবগতি বি. 1 লাফিয়ে চলা; 2 ব্যাং খরগোশ প্রভৃতি প্রাণী যারা লাফিয়ে চলে।

প্লবঙ্গ, প্লবঙ্গম বি. 1 ব্যাং; 2 বানর; 3 মৃগ।

প্লবচর বি. হংসাদি উভচর পাখি।

প্লবতা বি. ভাসবার ক্ষমতা।

প্লবন বি. 1 ভাসা; 2 সাঁতার; 3 লাফিয়ে চলা।

প্লবমান বিণ. ভাসছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...