নট

নট1 [ naṭa1 ] বি. 1 নর্তক; 2 (প্রধানত থিয়েটার যাত্রা ইত্যাদিতে) অভিনয়কারী, অভিনেতা।

[সং. √ নট্ + অ]।

নটবর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ।

নটরাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব।

নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী।

নট2 [ naṭa2 ] বি. (বিরলপ্রয়োগ) বর্ণসংকট জাতিবিশেষ।

[সং. √ নশ্ + অট]।

নটী2 বি. (স্ত্রী.) বারাঙ্গনা, বেশ্যা।

নট3 [ naṭa3 ] বি. সংগীতের রাগবিশেষ।

[সং. নট্ট]।

নটনারায়ণ বি. সংগীতের রাগবিশেষ।

নটবেহাগ বি. (নট ও বেহাগের মিশ্রণে সৃষ্ট) সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ।

নটভৈরব বি. (নট ও ভৈরব রাগের মিশ্রণে সৃষ্ট) প্রভাতকালীন রাগবিশেষ।

নট4 [ naṭa4 ] বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট।

[সং. নষ্ট]।

নটখট, নটখটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)।

নটখটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী।

নটঘট, নটঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক ব্যাপার।

নটঘটে বিণ. নটঘটিসম্পর্কিত।

নটবর বিণ. লম্পটশ্রেষ্ঠ, মহা লম্পট ব্যক্তি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post