নিশা

নিশা [ niśā ] বি. রজনী, রাত্রি (‘নিশার স্বপন ছুটল রে’: রবীন্দ্র)।

[সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]।

নিশাকর, নিশাকান্ত বি. চন্দ্র, চাঁদ।

নিশাগম বি. রাত্রির আগমন।

নিশাচর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে।

☐ বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)।

স্ত্রী. নিশাচরী।

নিশাত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত।

নিশানাথ, নিশাপতি বি. চন্দ্র, চাঁদ।

নিশান্ত, নিশাবসান বি. রাত্রির অবসান, প্রভাত।

নিশান্ধ বিণ. রাতকানা।

নিশাবিহার বি. রাতে বিচরণ।

নিশামুখ বি. সন্ধ্যাকাল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post