নৌ

নৌ [ nau ] বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)।

[সং. √ নুহ্ + ঔ]।

নৌচলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত।

নৌচালক বি. নৌকাদি জলযানের চালক।

নৌজীবী, নৌজীবিক বি. নৌকাচালক, মাঝি।

নৌবল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজ ও সৈন্যদলের সমষ্টি।

নৌবহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ।

নৌবাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)।

নৌবাহিনী, নৌসেনা, নৌসৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য।

নৌবাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)।

☐ বি. বিণ. নৌকাচালনাকারী (‘নৌবাহী নৌকা টাণঅ গুণে’: চর্যা.)।

নৌবাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable.

নৌবিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা।

নৌযুদ্ধ বি. জলযুদ্ধ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...