দাওয়া

দাওয়া1 [ dāōẏā1 ] বি.
1 স্বত্ব, অধিকার;
2 পাওনা (দাবিদাওয়া)।

[আ. দাওয়া-তু. হি. দাবা]।

দাওয়া2 [ dāōẏā2 ] বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)।

[দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]।

দাওয়া3, দাওয়াই [ dāōẏā3, dāōẏāi ] বি. ওষুধ।

[আ. দওয়া]।

দাওয়াখানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...