দীন

দীন2 [ dīna2 ] বিণ. 1 অত্যন্ত অভাবগ্রস্ত, দরিদ্র (দীনদুঃখী মানুষ); 2 কাতর, দুঃখী (‘দীন নয়নে তুমি চেয়ো না’: রবীন্দ্র); 3 হীন।

☐ বি. দীন ব্যক্তি, দরিদ্র বা দুঃখী মানুষ (‘দীনের তিনি সদা শরণ ঠাঁই’)।

স্ত্রী. দীনা

বি. দীনতা, দৈন্য

দীনদরিদ্র বিণ. অত্যন্ত দরিদ্র।

দীনদুঃখী বিণ. বি. অত্যন্ত দরিদ্র এবং দুঃখী।

দীননাথ, দীনবন্ধু, দীনশরণ বিণ. দীনজনের আশ্রয়দাতা বা সহায়।

☐ বি. ভগবান।

দীনহীন বিণ. অতি দরিদ্র; অত্যন্ত দুঃখী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post