দীপ্তি

দীপ্তি [ dīpti ] বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা।

[সং. √ দীপ্ + তি]।

দীপ্তিমান (মত্), (বর্জি.) দীপ্তিমান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়।

স্ত্রী. দীপ্তিমতী।

দীপ্তিহীন বিণ. দীপ্তি নেই এমন (‘কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে’: রবীন্দ্র)।

দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...