ছানি

ছানি [ chāni ] বি. (আঞ্চ.) গোরুর জাব; গোরুর খাওয়ার জন্য কুচানো খড়-বিচালি।

[হি. সানী]।

ছানি [ chāni ] বি. দৃষ্টির প্রতিবন্ধক নেত্ররোগবিশেষ, চোখের তারার উপর আবরণীরূপ রোগবিশেষ, cataract.

[সং. ছন্নিকা]।

ছানি কাটানো ক্রি. বি. অস্ত্রোপচারের দ্বারা ছানি তুলে ফেলা।

ছানি পড়া ক্রি. বি. চোখে ছানির সৃষ্টি হওয়া।

ছানি [ chāni ] বি. মামলা-মোকদ্দমা পুনর্বিচারের আবেদন, আপিল।

[আ. সানী]।

ছানি [ chāni ] বি. ইশারা (হাতছানি)।

[হি. সয়েন্]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...