ছিন্ন

ছিন্ন [ chinna ] বিণ.
১. ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র);
২. ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ);
৩. উত্পাটিত (ছিন্নমূল);
৪. সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)।

[সং. √ ছিদ্ + ত]।

ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে।

☐ বি. বেশ্যা।

ছিন্নদ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন।

ছিন্নপক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন।

ছিন্নবিচ্ছিন্ন, ছিন্নভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড।

ছিন্নমস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা।

ছিন্নমস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ।

ছিন্নমূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি।

ছিন্নমূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...