ছ্যাঁচড়া

ছেঁচড়, ছ্যাঁচড়, ছেঁচড়া, ছ্যাঁচড়া [ chēn̐caḍ, chyān̐caḍ ] বিণ.
১. প্রতারক;
২. নীচপ্রকৃতির;
৩. দেনা সহজে শোধ করতে চায় না এমন।

[হি. ছিছোড়]।

ছেঁচড়া, ছ্যাঁচড়া [ chēn̐caḍā, chyān̐caḍā ] বি. মাছের কাঁটা তেল প্রভৃতির সঙ্গে শাকসবজি মিশিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ।

[দেশি]।

ছেঁচড়া [ chēn̐caḍā ] ক্রি. ছেঁচড়ানো; মাটির উপর দিয়ে ঘষটে যাওয়া বা চলা (ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে)।

[হিঁচড়া দ্র]।

ছেঁচড়ানো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...