গোলাম

গোলাম [ gōlāma ] বি.
১. ভৃত্য, চাকর;
২. ক্রীতদাস;
৩. তাসের ফোঁটা বা রংবিশেষ।

[আ. গুলাম]।

গোলামখানা বি.
১. গোলামদের বাসস্হান ;
২. (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)।

গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...