গদি

গদি [ gadi ] বি.
১. তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি);
২. ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি);
৩. রাজাসন (গদিতে আরোহণ করা);
৪. উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)।

[হি. গদ্দী]।

গদিয়ান বিণ. ১. সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); ২. সম্পত্তির অধিকারী।

[হি. গদিবান]।

গদিয়ানি বি. গদিয়ানের কাজ বা পদ।
☐ বিণ. গদিয়ানসুলভ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...