গাওয়া

গাওয়া [ gāōẏā ] বি. সাক্ষী। [ফা. গবা]।

গাওয়া [ gāōẏā ] বিণ. গব্য, গোদুগ্ধে প্রস্তুত (গাওয়া ঘি)। [বাং. গাই + ওয়া]।

গাওয়া [ gāōẏā ] ক্রি.
১. গান করা;
২. কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ;
৩. প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)।

☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)।

☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)।

[বাং. √গাহ্ (সং. গৈ) + আ]।

গাওয়ানো ক্রি. অন্যের দ্বারা গান করানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...