গাদা

গাদা [ gādā ] বি. বড় মাছের পিঠের অংশ (গাদার মাছ খেতে পারি না)।

[< গ্রা. বাং. গাঁত (=গাত্র)]।

গাদা [ gādā ] ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা।

☐ বি. গাদন।

☐ বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন।

[হি. √গাদ + বাং. আ]।

গাদানো ক্রি. বি.
১. ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?);
২. জোর করে খাওয়ানো।

গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক।

গাদা, গাদি [ gādā, gādi ] বি.
১. স্তূপ (খড়ের গাদা);
২. রাশি, ভিড় (বইয়ের গাদা)।

[হি. গদ্দা]।

গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু।

গাদাগাদি বি. ঠাসাঠাসি, ঘেঁষাঘেঁষি; ভিড়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...