গাবা

গাবা [ gābā ] ক্রি. ১. কলঙ্কযুক্ত করা বা হওয়া; ২. নৌকায় গাবের কষ লাগানো।

[বাং. গাব + আ]।

গাবানোক্রি. গাবা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

গাবা [ gābā ] বি. (আঞ্চ.) ১. গর্ভ; ২. গর্ত, খাদ (গঙ্গার গাবায় ফেলে দিয়ে এসো)।

☐ ক্রি. পুকুর, ডোবা প্রভৃতি জলশয়ের জল আলোড়িত করা বা ঘোঁটা।

গাবা [ gābā ] ক্রি. ১. গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; ২. বিনা কাজে গল্পগুজব

করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)।

[< সং. গর্ব + বাং. আ]।

গাবানো ক্রি. গাবা।

☐ বি. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...