গিরি

গিরি [ giri ] আচরণ, বৃত্তি ইত্যাদি বোধক প্রত্যয়বিশেষ (কেরানিগিরি, বাবুগিরি)।

[ফা. গর্ > গরী > বাং. গিরি]।

গিরি [ giri ] বি.
১. পর্বত, পাহাড়;
২. দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ।

[সং. √গৃ+ ই]।

গিরিকন্দর, গিরিগহ্বর, গিরিগুহা বি. পর্বতের গুহা।

গিরিকুমারী, গিরিজা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী।

গিরিজায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা।

গিরিতল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ।

গিরিদরী বি. পর্বতগুহা।

গিরিদুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ।

গিরিনন্দিনী গিরিকুমারী -র অনুরূপ।

গিরিপথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ।

গিরিবর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়।

গিরিবর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ।

গিরিমল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল।

গিরিমাটি বি. গৈরিক বা গেরি মাটি।

গিরিরাজ বি. হিমালয়।

গিরিরানি বি. গিরিজায়া -র অনুরূপ।

গিরিশৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর।

গিরিসংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post