গোত্র

গোত্র [ gōtra১. ] বি.
১. বংশ, কুল (নামগোত্রহীন);
২. বংশপ্রবর্তক ঋষির সন্তানপরম্পরা (শাণ্ডিল্য গোত্র)।

[সং. √গু (শব্দ বা কীর্তন করা) + এ (ষ্ট্টন্)]।

গোত্রজ বিণ. গোত্রে জাত; একই গোত্রে জাত, সগোত্র, জ্ঞাতি।

গোত্রীয় বিণ. বংশীয়।

গোত্র [ gōtra২. ] বি. পর্বত (গোত্রের প্রধান পিতা (অর্থাত্ হিমালয়); ভা. চ.)।

[সং গো (পৃথিবী) + √ত্রৈ + অ]।

গোত্রপ্রধান, গোত্রশ্রেষ্ঠ বি. হিমালয়।

গোত্রভিত্ (-দ্) বি. (পর্বত বিদীর্ণকারী) ইন্দ্র।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...